দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।
হাদির হত্যাকারী ও হাসিনাকে ফিরিয়ে দেয়ার অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ আশা করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সাথে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।
এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে তিনি এ প্রকল্প উদ্বোধন করেন।
জামায়াত আমির জনগণ কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না
ডা. শফিকুর রহমান বলেন, ‘সাবধান, এখানেই স্টপ। সামনে আর পা বাড়াবেন না। কারো দিকে চোখ রাঙাবেন না। বাংলাদেশের মানুষ, বিশেষ করে যুবকরা কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না।’
ফুটবলের স্বাদ ক্রিকেটে মেটালো ব্রাজিল
ফুটবল দিয়ে বিশ্বকে মাত করা ব্রাজিলের ক্রিকেট ইতিহাসও কিন্তু নতুন নয়। বিদেশী কোনো দলের বিপক্ষে তাদের জাতীয় দলের প্রথম ম্যাচ হয়েছিল ১৮৮৮ সালে, আর্জেন্টিনার বিপক্ষে।
ডারউইনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট, অচেনা আবহে রোমাঞ্চ দেখছেন গিলক্রিস্ট
ফক্স স্পোর্টসকে অ্যাডাম গিলক্রিস্ট বলেন, এখানকার টেস্টে ঐতিহ্যবাহী অস্ট্রেলিয়ান টেস্টের মতো প্রচার ও জাঁকজমক নেই। পরিবেশ অনেক বেশি স্বচ্ছন্দ ও সতেজ। সেইসাথে পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে এমন ভিন্ন পরিস্থিতিতে খেলা দলের মধ্যে নতুন ধরনের উত্তেজনাও তৈরি করতে পারে।
তুরস্কে নতুন আইনি জটিলতায় সালাহ
আদালতের নথি অনুযায়ী, ২০১২ সালে ওই আইনজীবীকে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছিলেন সালাহ। প্রায় ১৩ বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের আগস্টে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন সালাহ। এরপর বকেয়া পারিশ্রমিক আদায়ের পাশাপাশি আর্থিক ও মানসিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেন সাবেক আইনজীবী।
রিয়াদে ১৬ বাংলাদেশীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী নিহত বাংলাদেশী নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন এবং তাদের এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না : ইরান
যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেয়াসহ একাধিক দাবি যুক্তরাষ্ট্র মেনে না নেয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া হবে না বলে রোববার (৯ আগস্ট) জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)।
যুক্তরাষ্ট্রে কমলো সুদ বাড়ার আশঙ্কা, এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি
জুলাই মাসে যুক্তরাষ্ট্রে হাজার হাজার কর্মসংস্থান কমার তথ্য প্রকাশের পর দেশটিতে সুদের হার বাড়ার আশঙ্কা কমেছে। এর প্রভাবে সোমবার (১০ আগস্ট) এশিয়ার শেয়ারবাজারগুলোতে ঊর্ধ্বগতি দেখা গেছে।
জুলাইয়ে চীনে মূল্যস্ফীতি কমে ০.৫ শতাংশ
মুদ্রাস্ফীতির প্রধান সূচক ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বার্ষিক ভিত্তিতে কমে ০ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। ব্লুমবার্গের এক জরিপে এই হার ০ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পেরুর ১১ নাগরিক নিহত, নিখোঁজ ১১৪
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দেয়ার পর পেরুর ১১ নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও আরো ১১৪ জন নিখোঁজ রয়েছেন। রোববার (৯ আগস্ট) পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
হামিদুর রহমান আযাদ ৭০ অনুচ্ছেদের কারণেই স্বাধীনভাবে ভোট দিতে পারছেন না এমপিরা
তিনি বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয়ই মূল বিষয় নয়। বরং প্রতিটি নির্বাচনে জনগণের মতামত প্রকাশের সুযোগ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ নিশ্চিত করাই গণতন্ত্রের মূল ভিত্তি।
বাংলাদেশে গৃহযুদ্ধের ছক কষছে ভারত?
আলোচনার মূল বক্তব্য হচ্ছে, সরকার চাইবে না হাসিনা এখনই ফিরে আসুক। কারণ সরকার রাজনৈতিক দিক থেকে এখনো ততটা শক্তিশালী বা গুছিয়ে ওঠার অবস্থানে নেই। হাসিনা ফিরলে তার অনুসারী বা আওয়ামী লীগ সমর্থক এবং তাদের বিরোধী মব বা জামায়াত-সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে মুখোমুখি সঙ্ঘাত সৃষ্টি হতে পারে, যা দেশকে একটি ছোটখাটো গৃহযুদ্ধ বা অস্থিরতার দিকে নিয়ে যেতে পারে।
অর্থনীতির পুনরুদ্ধারে তিন বড় ঝুঁকি
বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থাকে সরলভাবে ‘ঘুরে দাঁড়ানো’ বলা যেমন ঠিক হবে না, তেমনি একে সঙ্কটগ্রস্ত অর্থনীতি বলেও পুরো চিত্রটি ধরা যাবে না। বরং এটি বাহ্যিক ভারসাম্য পুনর্গঠনের সাথে অভ্যন্তরীণ অর্থনৈতিক দুর্বলতার সহাবস্থান- যেখানে বৈদেশিক খাত অর্থনীতিকে সময় কিনে দিচ্ছে, কিন্তু কাঠামোগত সংস্কার ছাড়া সেই স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে।
টিটিপি সংযোগে দুই ফ্রন্টে তদন্ত, ঝুঁকিতে কক্সবাজার
টিটিপি বাংলাদেশে তাদের নেটওয়ার্কের জাল বুনেছে। তাদের উদ্দেশ্য সীমান্তবর্তী এলাকাসহ দেশের সব জেলায় নেটওয়ার্ক গড়ে তোলা। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা তাদের পরিকল্পনায় অনেকটাই এগিয়ে গেছে। ফলে দেশে বড় ধরনের হামলা বা নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর হয়ে উঠেছে।
দর্শনায় অদম্য মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহার ইসলাম। অদম্য মেধাবীদের অনুপ্রেরণা জুগিয়ে অতিথিরা তাদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পবিত্র জুমার দিন আমাদের জীবনে রহমত, বরকত ও কল্যাণ বয়ে আনুক
আরেকজন লিখেছেন, ‘মাথায় টুপি থাকলে আরো সুন্দর লাগতো।’
বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেয়া যাবে টাকায়
বাংলাদেশ ব্যাংক বলেছে, এই সুবিধা শুধু প্রকৃত বিদেশ ভ্রমণসেবার জন্য ব্যবহার করা যাবে। অন্য কোনো উদ্দেশ্যে অর্থ স্থানান্তর, নিশ্চিত বুকিং বা চুক্তিগত দায়বদ্ধতা ছাড়া আগাম অর্থ পাঠানো কিংবা ভ্রমণ ব্যয়ের আড়ালে মূলধনী হিসাবের লেনদেন এ ব্যবস্থার আওতায় করা যাবে না।
প্রতি পাঁচ ইসরাইলির একজন দেশ ছাড়ার চিন্তায়: সমীক্ষায় চাঞ্চল্য
আগামী নির্বাচনে ইসরাইলিদের দেশত্যাগের এই প্রবণতা অন্যতম প্রধান আলোচনার বিষয় হতে যাচ্ছে।
এক মাসে ১০৮ সাংবাদিক আক্রান্ত : ফিলিস্তিনে থামছে না ইসরাইলি হামলা
সাংবাদিকদের কাজের গতি থমকে দিতেই চালানো হচ্ছে চরম নির্যাতন।
গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা নাকচ করল নেতানিয়াহু
হামাসের ছোট-বড় সব ধরনের অস্ত্র সমর্পণের শর্ত জুড়ে দিয়ে নেতানিয়াহু আরো জানান, তিনি প্রধানমন্ত্রী থাকা পর্যন্ত কোনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেয়া হবে না।
ইসরাইলি বন্দীশিবিরে ডা. হুসাম, জীবন বাঁচানোর আকুতি গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের
বন্দী অবস্থায় ডা. হুসামের মাথা, চোখ এবং বুকে মারাত্মক আঘাতের খবর পাওয়া গেছে। উপযুক্ত চিকিৎসার অভাবে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে।
গাজায় শান্তি প্রচেষ্টায় বাধা দিচ্ছে ইসরাইল : তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজা উপত্যকায় শান্তি চুক্তি অর্জনের প্রচেষ্টায় ইসরাইল বাধা সৃষ্টি করছে। ইসরাইলের শান্তি প্রতিষ্ঠার কোনো ইচ্ছা নেই।









































































