দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

নির্দেশনায় বলা হয়েছে, ১২ আগস্ট থেকে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল।

সিলেটে ট্রিপল মার্ডার : রহস্য উদ্ঘাটনের দাবি, আটক ১

সিলেটে ট্রিপল মার্ডার : রহস্য উদ্ঘাটনের দাবি, আটক ১

হত্যাকাণ্ডের সময় এলাকায় লোডশেডিং থাকায় ক্যামেরায় গুরুত্বপূর্ণ কোনো ফুটেজ রেকর্ড হয়নি। ফলে ঘটনাস্থলের আলামত, আটক ব্যক্তির বক্তব্য ও পারিপার্শ্বিক তথ্যের ওপর নির্ভর করে তদন্ত এগোচ্ছে।

বরখাস্ত হলেন বিপ্লব, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা

বরখাস্ত হলেন বিপ্লব, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা

সরকারি আদেশ অমান্য করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, বদলিকৃত কর্মস্থলে যোগ না দেয়া এবং ‘পলায়ন’-এর অভিযোগে তাদের চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত (চাকরিচ্যুত) করা হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থামাতে পাকিস্তানের জোর তৎপরতা : স্থগিত আলোচনা ফের চালুর উদ্যোগ

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থামাতে পাকিস্তানের জোর তৎপরতা : স্থগিত আলোচনা ফের চালুর উদ্যোগ

এই মধ্যস্থতার অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি গতকাল মঙ্গলবার ইরান সফরে গিয়েছেন। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

লোহিত সাগরে হাউছিদের হামলায় ৩ পাকিস্তানি নিহত

লোহিত সাগরে হাউছিদের হামলায় ৩ পাকিস্তানি নিহত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হাউছিদের হামলায় তিন পাকিস্তানি নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি ওয়াশিংটন-তেহরান, সময়সীমা নিয়ে বার্তা বিনিময় চলছে

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি ওয়াশিংটন-তেহরান, সময়সীমা নিয়ে বার্তা বিনিময় চলছে

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে দুই দেশই তাদের সম্মতির কথা মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে। তবে ঠিক কতদিনের জন্য এই বিরতি বাড়ানো হবে, তা ঠিক করতে এখনো উভয় পক্ষের মধ্যে বার্তা বিনিময় চলছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১, অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১, অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত

দক্ষিণ লেবাননে মঙ্গলবার (১১ আগস্ট) ইসরাইলের পরপর দু’টি হামলায় একজন নিহত এবং একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম ও স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইরানের যাবতীয় অর্থ 'পুরোনিয়ন্ত্রণ' করছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের নতুন দাবি ইরানের যাবতীয় অর্থ 'পুরোনিয়ন্ত্রণ' করছে যুক্তরাষ্ট্র

ইরানের অর্থনীতি চরম সংকটে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, 'ওদের মুদ্রাস্ফীতি ৩০০ শতাংশে ঠেকেছে। মুদ্রার কোনো মূল্য নেই বললেই চলে।

ইরাকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের

ইরাকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের

বুধবার (১২ আগস্ট) ইরাকের কোমালা পার্টি ও কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি অফ ইরান (কেডিপিআই)-এর যোদ্ধাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

কঠিন সময়ে রোনালদোর সমর্থন পেলেন মেসি

দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসি ও রোনালদো। তবে মেসির বাবাকে নিয়ে করা আবেগঘন পোস্টে রোনালদোর মন্তব্য মাঠের বাইরে তাদের গভীর পারস্পরিক শ্রদ্ধা তুলে ধরে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে কয়জন পেসার খেলাবে বাংলাদেশ?

তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি ও মুশফিক হাসানকে নিয়ে অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ। কয়জন পেসার খেলবে তা এখনও ঠিক হয়নি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন লড়াই করতে চায় বাংলাদেশ

মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে নিয়ে শক্তিশালী পেস আক্রমণের নেতৃত্ব দেবেন কামিন্স। দলে রয়েছেন অভিজ্ঞ স্পিনার ন্যাথান লিঁও।

মুম্বাই ও গ্রেটার নয়ডা থেকে ৯.৪ কোটি রুপির মেথ জব্দ, ইসরাইলি নাগরিকসহ গ্রেফতার ৩

এক ধরনের কৃত্রিম মাদক মেথামফেটামিন বা 'মেথ'। এই মাদক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে চরম মাত্রায় উত্তেজিত করে তোলার পাশাপাশি শরীরের ভয়াবহ ক্ষতি করে।

ইসরাইলি কারাগারে ৪০ ফিলিস্তিনি সাংবাদিক

বর্তমানে বন্দি থাকা সাংবাদিকদের মধ্যে পাঁচজন নারী সাংবাদিকও রয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি বাহিনী মোট ২৫০ জনেরও বেশি সাংবাদিককে গ্রেপ্তার করেছে।

লিভার দান করে বাঁচিয়েছিল যে কিশোর, ২০ বছর পর তার ভাইকে বিয়ে করছেন তরুণী

ব্রুকলিন বলেন, মাইকেলের নিঃস্বার্থ অঙ্গদানের কারণেই তিনি আজ বেঁচে আছেন। জীবনের প্রতিটি দিন তিনি মাইকেলের স্মৃতিকে সম্মানের সাথে ধারণ করতে চান।

খুচরা বিক্রিব্যবস্থা বাতিল হলে সার বিতরণে ডিলারকেন্দ্রিক সিন্ডিকেট গড়ে উঠবে

জাতীয় কৃষক শক্তি খুচরা বিক্রিব্যবস্থা বাতিল হলে সার বিতরণে ডিলারকেন্দ্রিক সিন্ডিকেট গড়ে উঠবে

জাতীয় কৃষক শক্তি বলছে, যথাযথ স্বচ্ছতা, প্রতিযোগিতা ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে পুরনো মধ্যস্বত্বভোগী কাঠামোর পরিবর্তে নতুন ডিলার সিন্ডিকেট তৈরি হতে পারে। রাজনৈতিক পরিচয়, দলীয় সুপারিশ, স্বজনপ্রীতি কিংবা অর্থনৈতিক প্রভাবের মাধ্যমে একই গোষ্ঠীর হাতে ডিলারশিপ কেন্দ্রীভূত হলে কৃষকের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠতে পারে।

বিএনপির নির্বাচনী অঙ্গীকার ও বাস্তবায়নে বাড়ছে ব্যবধান

গণ-অভ্যুত্থান-পরবর্তী নির্বাচিত বিএনপির সরকারের ছয় মাস পূর্ণ হতে চলল। এই সময় একটি সরকারের সাফল্য ব্যর্থতার চূড়ান্ত রায় দেয়ার জন্য যথেষ্ট নয় বললেও বিশেষজ্ঞরা বলছেন, সরকার কোন পথে হাঁটছে, কোন প্রতিশ্রুতি কার্যকর নীতিতে পরিণত হয়েছে এবং কোথায় পুরনো রাষ্ট্রচর্চা ফিরে আসছে, তা যাচাই করার জন্য যথেষ্ট। তারা বলছেন, চলমান পর্যবেক্ষণে চারটি অবস্থা ব্যবহার করা য়ায়, যেগুলো হলো অগ্রগতি, আংশিক, স্থবির এবং উল্টো পথে। এ ছাড়া সরকারি দল বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্প্রতি দেয়া একটি বক্তব্যকেও সরকারের ছয় মাসের সফলতা ব্যর্থতার মাপকাঠি হিসেবে বিবেচনায় আনা হচ্ছে। তিনি রাষ্ট্র ও প্রশাসনে কাক্সিক্ষত পরিবর্তন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে বলেছেন, ‘আমি দেখছি যে কিছুই বদলায়নি।’

ঢাকার সাথে দূরত্ব কমাতে শীর্ষ বৈঠকে দিল্লির জোর

বাংলাদেশের প্রবল আপত্তি সত্ত্বেও দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণে সংবাদ সম্মেলন, পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনের পরে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর বাংলাদেশবিরোধী কথাবার্তা এবং পুশইনের নামে ভারতের বাংলা ভাষীদের বাংলাদেশের ঠেলে দেয়ার অপচেষ্টার পরিপ্রেক্ষিতে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়েছে। জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপির সরকার গঠনের আগে-পরে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে ভারত যে বার্তা দিয়ে এসেছিল, বিদ্যমান পরিস্থিতি তার চেয়ে ভিন্ন। ভারতের এই দ্বিমুখী আচরণে ক্ষুব্ধ বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে নয়াদিল্লি তাই শীর্ষ পর্যায়ের আলোচনায় গুরুত্ব দিচ্ছে। এরই প্রেক্ষাপট সৃষ্টিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা আসতে পারেন।

দুদকের শূন্যতা কাটছে কবে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মূল ভিত্তি একজন চেয়ারম্যানের নেতৃত্বাধীন ‘কমিশন’, কিন্তু সেটি গঠন করা যায়নি গত পাঁচ মাসেও। ফলে অভিভাবকহীন এ সংস্থা উল্লেখযোগ্য কোনো কাজে আসছে না। দীর্ঘ সময় ধরে কমিশনশূন্য থাকায় দুদকের কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।

কর্ণফুলীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

কারখানার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: সাইফুল বলেন, সারা বছর যদি কারখানায় বেতন নিয়ে ঝামেলা করে শ্রমিকরা কীভাবে চলবে? বার বার এ ধরনের ঘটনা ঘটলেও কারখানা কর্তৃপক্ষ স্থায়ী কোনো সমাধান দিচ্ছে না। কারখানায় শ্রমিক ইউনিয়ন গঠন করায় শ্রমিকদের সাথে আরো জঘন্য আচরণ করছে কর্মকর্তারা।

ইসরাইলি কারাগারে ৪০ ফিলিস্তিনি সাংবাদিক

বর্তমানে বন্দি থাকা সাংবাদিকদের মধ্যে পাঁচজন নারী সাংবাদিকও রয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি বাহিনী মোট ২৫০ জনেরও বেশি সাংবাদিককে গ্রেপ্তার করেছে।

দরকষাকষি করতে ১৭০০ ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে ইসরাইল!

মানবাধিকার সংস্থা গিশা জানায়, ইসরাইলের হেফাজতে মারা যাওয়া গাজা ও পশ্চিম তীরের ১০০ জনেরও বেশি ফিলিস্তিনির লাশ এখনো হস্তান্তর করা হয়নি। এর মধ্যে অন্তত ৬৮ জন গাজার বাসিন্দা।

প্রতি পাঁচ ইসরাইলির একজন দেশ ছাড়ার চিন্তায়: সমীক্ষায় চাঞ্চল্য

আগামী নির্বাচনে ইসরাইলিদের দেশত্যাগের এই প্রবণতা অন্যতম প্রধান আলোচনার বিষয় হতে যাচ্ছে।

এক মাসে ১০৮ সাংবাদিক আক্রান্ত : ফিলিস্তিনে থামছে না ইসরাইলি হামলা

সাংবাদিকদের কাজের গতি থমকে দিতেই চালানো হচ্ছে চরম নির্যাতন।