জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কনসার্ট

কনসার্ট ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার একপাশের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। এর ফলে অন্য পাশে যানবাহনের দীর্ঘ জটলা দেখা যায়। তবে সড়ক বন্ধের বিষয়ে আগে থেকেই নির্দেশনা দিয়েছিল ডিএমপি। এছাড়াও সংসদ ভবন এলাকা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সাংস্কৃতিক প্রতিবেদক
সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট
সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট |নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্টিত হয়েছে একাধিক কনসার্ট। শাহবাগে জুলাই কনসার্ট আয়োজন করে ‘ইনকিলাব মঞ্চ’। এতে দেশের প্রখ্যাত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

অন্যদিকে এনসিপি মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিন করে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট। এতে দেশসেরা সঙ্গীতশিল্পী ও ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট শুরু হয়। সবার জন্য উন্মুক্ত এ কনসার্টে দুপুর থেকেই আসতে শুরু করে মানুষ। বেলা গড়ানোর সাথে সাথে মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

Concert-Manik Mia
মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট | নয়া দিগন্ত

‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক আয়োজিত কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন আসিফ আকবর, পারসা মাহজাবীন, সেজান, ব্যান্ড দল কুঁড়েঘর, আরবোভাইরাস, অ্যাভয়েড রাফা, শিরোনামহীন, আর্ক (হাসান) ও আর্টসেলের মতো বিখ্যাত সব শিল্পী ও ব্যান্ড দল।

কনসার্ট ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার একপাশের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। এর ফলে অন্য পাশে যানবাহনের দীর্ঘ জটলা দেখা যায়। তবে সড়ক বন্ধের বিষয়ে আগে থেকেই নির্দেশনা দিয়েছিল ডিএমপি। এছাড়াও সংসদ ভবন এলাকা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

একই সময়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছিল ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। এই কনসার্টে অ্যাশেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, মাইলস ও ওয়ারফেইজ গান পরিবেশন করেন।