নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমস : বাংলাদেশের দল ঘোষণা

দুই আসরেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার ডেপুটি হিসেবে রাখা হয়েছে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারকে। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে সাজানো হয়েছে দল।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ নারী ক্রিকেট দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল |ফাইল ছবি

চলতি মাসে আরব আমিরাতের দুবাইয়ে বসছে নারী এশিয়া কাপের আসর। এরপর সেপ্টেম্বরে চীনের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। দুই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের অভিন্ন দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই আসরেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার ডেপুটি হিসেবে রাখা হয়েছে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারকে। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে সাজানো হয়েছে দল।

পরিচিত মুখের মাঝে রয়েছেন শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, রিতু মনি ও ফাহিমা খাতুনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। পাশাপাশি দলে জায়গা পেয়েছেন একাধিক তরুণী ক্রিকেটারও।

বাংলাদেশের ১৫ সদস্যের দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুরাইয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।