আজকের পত্রিকা
Search by date :
প্রথম পাতা
কে বাংলাদেশী বংশোদ্ভূত ধনকুবের রবিন খুদা?
ভারতে ৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ধনকুবের রবিন খুদা। তার মালিকানাধীন প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্লাউড কম্পিউটিং খাতে এই বিশাল বিনিয়োগ করতে যাচ্ছে। এই মেগা ঘোষণার পর থেকেই বাংলাদেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে জোর আলোচনা চলছে; যার মূল কারণ, তার জন্ম ও প্রাথমিক শিক্ষা এই বাংলাদেশেই।
যেকোনো সময় সঙ্ঘাতের শঙ্কা
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপড়েনের মাঝেই সীমান্তজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ভারতের অভ্যন্তর থেকে বাংলাভাষী মুসলিম ও অনগ্রসর জনগোষ্ঠীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়ার বা ‘পুশইন’ করার ধারাবাহিক অপচেষ্টাকে কেন্দ্র করে এই অস্থিরতার সূত্রপাত। উদ্ভূত পরিস্থিতিতে দেশের সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা বা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সাথে সমুদ্রসীমা ও উপকূলীয় অঞ্চলে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড।
কতদূর যাবে ভারতের তেলাপোকা জনতা পার্টি
ইনস্টাগ্রামে ভারতের তেলাপোকা জনতা পার্টি সিজেপির অনুসারীর সংখ্যা দুই কোটিরও বেশি। কিন্তু প্রশ্ন উঠছে তেলাপোকা জনতা পার্টির কী পরিণতি হবে? সরকারি দমনপীড়নের শিকার হবে নাকি নতুন রাজনৈতিক ঝড় তুলবে ভারতে? তেলাপোকা জনতা পার্টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি তৈরি হওয়ার প্রায় ৯০ ঘণ্টার মধ্যেই এটি বিজেপি এবং তারপর কংগ্রেসকে ছাড়িয়ে যায়।
দ্রুত বিচার নাকি প্রক্রিয়াগত তাড়াহুড়ো?
শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় মাত্র চার কার্যদিবসে নিম্ন আদালতের রায়কে অপরাধ দমনের ক্ষেত্রে ‘মাইলফলক’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে নিম্ন আদালতে দ্রুত বিচার সম্পন্ন হলেও উচ্চ আদালতে গিয়ে এর চূড়ান্ত নিষ্পত্তি বিপুল মামলার জটের মুখে পড়বে কি না তা নিয়ে দেশের শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞদের মধ্যে গভীর বিতর্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা এই রায়কে স্বাগত জানালেও বিচার প্রক্রিয়ার প্রতিটি ধাপে ‘আইনি নিখুঁত আচরণ’ বজায় রাখা এবং উচ্চ আদালতের বিশাল ডেথ রেফারেন্স জটলা এড়িয়ে কিভাবে এর চূড়ান্ত নিষ্পত্তি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
শেষের পাতা
বেসরকারি বিনিয়োগে ৩৫ বছরের বড় খরা
বাংলাদেশের অর্থনীতিতে নতুন এক উদ্বেগের নাম বেসরকারি বিনিয়োগের স্থবিরতা। সংশ্লিষ্টরা বলছেন, গত ৩৫ বছরের মধ্যে এবারই প্রথম দেশে বেসরকারি বিনিয়োগ কমেছে। বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক পরিস্থিতি এমন এক সময়ে দেখা দিয়েছে, যখন অর্থনীতি উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার চাপ, শিল্প খাতে মন্থরতা এবং কর্মসংস্থানের সঙ্কটে ভুগছে। অর্থনীতিবিদরা বলছেন, বেসরকারি বিনিয়োগে এই দীর্ঘ খরার অন্যতম কারণ হচ্ছে ব্যাংকগুলোর ঋণ বিতরণের ধরনে বড় পরিবর্তন। উৎপাদন ও শিল্প খাতে ঋণ দেয়ার পরিবর্তে ব্যাংকগুলো ক্রমেই সরকারকে ঋণ দিতে বেশি আগ্রহী হয়ে উঠেছে। এর ফলে নতুন উদ্যোক্তা সৃষ্টি, শিল্প সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির গতি কমে গেছে।
সংসদে প্রতিশ্রুতি দেয়ার আগে ভালোভাবে স্টাডি করে নেবেন
সম্পূরক প্রশ্নে রুমিন ফারহানা মন্ত্রীর পূর্বের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে, পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেয়া হবে; কিন্তু আরো এক মাস তিন-চার দিন পার হয়ে গেলেও সেখানে গ্যাস সরবরাহ শুরু হয়নি।’ তিনি জানতে চান, ঠিক কবে নাগাদ আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেয়া সম্ভব হবে।





































