ইইউ রাষ্ট্রদূতের সাথে মামুনুল হকের সাক্ষাৎ

Printed Edition
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে মাওলানা মামুনুল হক সৌজন্য সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে মাওলানা মামুনুল হক সৌজন্য সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। গতকাল সোমবার রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা। সাক্ষাতে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।