স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অপরিহার্য বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা অপরাধীদের কোনো দল বা আদর্শ নেই। সরকার তাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং তাদের কোনো ছাড় দেয়া হবে না। গতকাল সোমবার কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেঘনার ইউএনও মৌসুমী আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন থানার ওসি মো: শহীদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন বায়েজিদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মো: রমিজউদ্দিন লন্ডনীসহ স্থানীয় নেতারা।
সভায় ড. খন্দকার মারুফ মেঘনা উপজেলার চাঁদাবাজি, মাদক, যানজট, কিশোর গ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের সেবক হিসেবে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। বিজ্ঞপ্তি।



