রূপালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) ৩২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র ম্যানেজমেন্ট টিমের চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম। সভায় উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো: হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, আরবিটিএ, রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড, রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকসহ এসএমটি কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও ব্যাংকের অন্যান্য বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ভার্চুয়ালি অংশ নেন। বিজ্ঞপ্তি।



