ব্রিটেনের স্টর্ম শ্যাডো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি পাচ্ছে ইউক্রেন

বার্নহ্যাম একটি চুক্তির ঘোষণা দেবেন, যার আওতায় ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ব্যবহার করে ইউক্রেন নিজের দেশেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে।

নয়া দিগন্ত অনলাইন
গত মাসে ইংল্যান্ডের পোর্টসমাউথে বার্নহ্যাম ও জেলেনস্কি
গত মাসে ইংল্যান্ডের পোর্টসমাউথে বার্নহ্যাম ও জেলেনস্কি |সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে সোমবার ইউক্রেনে গেছেন অ্যান্ডি বার্নহ্যাম।

সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেনের স্বাধীনতার ৩৫ বছর পূর্তির দিনে এই সফর করছেন তিনি।

এই সফরে বার্নহ্যাম একটি চুক্তির ঘোষণা দেবেন, যার আওতায় ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ব্যবহার করে ইউক্রেন নিজের দেশেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে।

ইউক্রেনকে সমর্থন দেয়া ৩৫টির বেশি দেশের জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’র বৈঠকেও প্রথমবার সভাপতিত্ব করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও বৈঠক করবেন তিনি।

প্রায় এক মাস আগে ইংল্যান্ডের পোর্টসমাউথে তাদের প্রথম বৈঠক হয়েছিল।

সূত্র : বিবিসি