ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, তারা উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে ইরান-সমর্থিত হাউছি গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সৌদি-সমর্থিত সরকারের ইয়েমেনি বাহিনী বলেছে, তারা আল-জাওফ জুড়ে হাউছিদের ‘জমায়েত ও আস্তানা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এর আগে, ইয়েমেনি বাহিনী মারিবে হাউছি যোদ্ধাদের ওপর বেশ কয়েকটি ড্রোন হামলার দায় স্বীকার করে।
তারা জানায়, গত শনিবার (১৫ আগস্ট) ও রোববার বিভিন্ন প্রদেশে হাউছিদের অবস্থানগুলোর বিরুদ্ধে ১৮১টি অভিযান চালানো হয়েছে। এতে গোষ্ঠীটির কয়েক ডজন সদস্য নিহত ও আহত হয়েছেন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের মধ্যেই ইয়েমেনের এই লড়াই শুরু হয়েছে।
জাতিসঙ্ঘ সতর্ক করেছে যে, ২০২২ সালের যুদ্ধবিরতির পর থেকে দেশটি পূর্ণাঙ্গ যুদ্ধে ফিরে যাওয়ার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে।
সূত্র: আল জাজিরা



