৬০ দিন পার হয়ে গেলেও হরমুজ প্রণালী এখনো বন্ধ রয়েছে এবং এটি খুলে দেয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১৩-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ দিন অতিবাহিত হলেও ইরানের সাথে কোনো ধরনের চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়নি যুক্তরাষ্ট্র। এমনকি চুক্তির প্রাথমিক ধারাগুলো নিয়েও কোনো সমঝোতা হয়নি।
ইসরাইলি এই গণমাধ্যম জানায়, এই সময়ের মধ্যে বিশ্ব যুক্তরাষ্ট্রের প্রতিরোধী ও আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্রের তীব্র ঘাটতি সম্পর্কে অবগত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ডের সাথে যুক্ত করার বিষয়ে ট্রাম্পের হুমকিও ইরানের পক্ষ থেকে উপহাস ও অবজ্ঞার সম্মুখীন হয়েছে।
সূত্র: পার্সটুডে



