ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি মঙ্গলবার (২৫ আগস্ট) ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য তেহরান সফরে যাবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তাসংস্থা ইরনাকে এ তথ্য জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আলবুসাইদি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
এই সফর হরমুজ প্রণালীর উপকূলবর্তী রাষ্ট্র দু’টির মধ্যে চলমান রাজনৈতিক আলোচনার অংশ।
বাঘাই বলেন, ‘এই সফরটি ইরান-ওমান দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার এবং হরমুজ প্রণালীর উপকূলবর্তী রাষ্ট্র হিসেবে দুই পক্ষের মধ্যে ধারাবাহিক রাজনৈতিক আলোচনা অব্যাহত রাখার অংশ, যা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে।’
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



