গত ২৪ ঘণ্টায় হাউছি যোদ্ধাদের বিরুদ্ধে ১৩৩টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এসব অভিযানে হাউছিদের সামরিক সক্ষমতা ও সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি।
আল জাজিরা মঙ্গলবার (১৮ আগস্ট) জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আল-নুজাইলি বলেন, হাউছিদের হুমকির উৎস হিসেবে চিহ্নিত বিভিন্ন স্থাপনা ও অবস্থানে রকেট লঞ্চার, গোলন্দাজ অস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, ইয়েমেনের বিভিন্ন সম্মুখসারির অবস্থানে মোতায়েন সেনা ইউনিটগুলোর অংশগ্রহণে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানের লক্ষ্য ছিল হাউছিদের সক্ষমতা ও জনবল ক্ষতিগ্রস্ত করা।



