বর্তমান আঞ্চলিক যুদ্ধের জন্য ইসরাইল দায়ী : তুরস্কের প্রেসিডেন্ট

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইসরাইলই মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রধান কারণ ও পক্ষ এবং তেল আবিব সবসময় যুদ্ধের পথকে উৎসাহিত করেছে। এর ফলে এই অঞ্চলের দেশগুলোকে ব্যাপক মূল্য দিতে হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান |সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বর্তমান আঞ্চলিক যুদ্ধের জন্য ইসরাইলকে দায়ী করেছেন। এ সময় সিরিয়ার প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত রাখার ওপর জোর দেন তিনি।

আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরাইলকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মূল কারণ ও সূচনাকারী হিসেবে উল্লেখ করেন এরদোগান।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, এরদোগান তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা’ প্রতিরক্ষা চুক্তি প্রসঙ্গে বলেন, এই চুক্তি শুধু তিনটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। মিসরসহ অন্যান্য দেশও চাইলে এতে যোগ দিতে পারবে।

ইরানকে ঘিরে যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, আঙ্কারা ‘সম্পূর্ণভাবে’ এই অঞ্চলে যুদ্ধের বিরোধী এবং শান্তির পক্ষে অবস্থান করছে।

এরদোগান আরো বলেন, ইসরাইলই এই যুদ্ধের প্রধান কারণ ও প্রধান পক্ষ এবং তেল আবিব সবসময় যুদ্ধের পথকে উৎসাহিত করেছে। এর ফলে এই অঞ্চলের দেশগুলোকে ব্যাপক মূল্য দিতে হয়েছে।

সূত্র: পার্সটুডে