মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ ১ বছর বাড়ল

আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয় |নয়া দিগন্ত গ্রাফিক্স

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করেছে সরকার।

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী ড. নাসিমুল গনিকে (পরিচিতি নম্বর : ৩১০৭) অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৮ আগস্ট ২০২৬ তারিখ থেকে ১ (এক) বছর মেয়াদে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব পদে আগের চুক্তির ধারাবাহিকতায় পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মো: এহছানুল হককে (পরিচিতি নম্বর : ১৬৯৬) অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৮ আগস্ট ২০২৬ তারিখ থেকে ১ (এক) বছর মেয়াদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে আগের চুক্তির ধারাবাহিকতায় পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। বাসস