ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মধ্যে ভারত থেকে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন।
চিফ প্রসিকিউটর বলেন, আমরা আইনি লড়াই করে তাকে (শেখ হাসিনাকে) আনার জন্যই ইতোমধ্যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে আবেদন করেছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন- এটা একটি আইনি প্রক্রিয়া। সে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্য্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সূত্র : বাসস



