ময়মন‌সিংহে উচ্ছেদ অভিযান : শতা‌ধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো সিটি করপোরেশন

দীর্ঘদিনের ভোগান্তি থেকে স্বস্তি পেয়ে সাধারণ পথচারী ও দূরপাল্লার যাত্রীরা অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, অবৈধ দখলের কারণে বাসস্ট্যান্ড এলাকায় চলাচল ছিল কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
গুঁড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ স্থাপনা
গুঁড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ স্থাপনা |নয়া দিগন্ত

ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ আন্তঃজেলা মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় দখল-দূষণে অতিষ্ঠ জনজীবন। দীর্ঘদিন ধরে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অবশেষে অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন।

সোমবার (১৫ জুন) বেলা ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলা এ অভিযানে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় স্থায়ী-অস্থায়ী ঘর, টিনশেড ও দোকানপাট।

অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের প্রশাসক মো: রুকনোজ্জামান রোকন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

দীর্ঘদিনের ভোগান্তি থেকে স্বস্তি পেয়ে সাধারণ পথচারী ও দূরপাল্লার যাত্রীরা অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, অবৈধ দখলের কারণে বাসস্ট্যান্ড এলাকায় চলাচল ছিল কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ।

সিটি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নগরীর ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনদুর্ভোগ লাঘবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।