দেশের অন্যতম ইলেকট্রনিক্স কোম্পানি এমইপি গ্রুপের উদ্যোগে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পাবনার চাটমোহরে।
সোমবার (১৭ আগস্ট) সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এমইপির চাটমোহরস্থ ডিলার মো: শামসুল হক প্রামাণিকের সভাপতিত্বে ও কোম্পানির টেরিটরি সেলস অফিসার মানব চন্দ্র বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় মার্কেটিং অফিসার মো: আব্দুস সোবাহান।
সম্মেলনে বক্তব্য দেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, এমইপির ডিলার মো: ফজলে রাব্বী শুভ, সাবেক ডিলার আক্কাস আলী, চাটমোহর উপজেলা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির সভাপতি মো: জাকির হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, এমইপির ফিল্ড অফিসার তুষার আহমেদ, ইলেকট্রনিক্স ব্যবসায়ী নুরুজ্জামান রিপন, এস কে সুমন, হাবিব নুর, মজনুর রহমান, সোহেল রানা, নাইমুর রহমান, আব্দুল মমিন, মাসুদ পারভেজ খান, রহমত আলী প্রমুখ।
সহযোগী সম্মেলনে সেরা ব্যবসায়ীসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান ছাড়াও ছিল র্যাফেল ড্র। সম্মেলনে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার শতাধিক ইলেকট্রনিক্স ব্যবসায়ী অংশগ্রহণ করেন।



