বেগম খালেদা জিয়া সবার সাথে পরামর্শ করে কর্মসূচি দিতেন : মীর সরফত আলী সপু

বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

Location :

Munshiganj
দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি
দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি |নয়া দিগন্ত

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলের শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি ছাত্রনেতাদের সাথে পরামর্শ করেই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিতেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর সরকারি কলেজে ছাত্রদল আয়োজিত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সপু বলেন, ‘আমার ছাত্রজীবনে নেত্রীর সাথে কাজ করার সুযোগ হয়েছিল। তিনি ছাত্রনেতাদের সাথে পরামর্শ করে বিভিন্ন কর্মসূচি দিতেন। ছাত্রদের মতামতকে তিনি গুরুত্ব দিতেন এবং তাদের সাথে নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

অনুষ্ঠানে শ্রীনগর কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম শিবলুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহামুদু হাসান ফাহাদ এবং মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।