মিরসরাইয়ে চার মাদকসেবীর কারাদণ্ড, পৃথক ফৌজদারি মামলায় গ্রেফতার ৩

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার পর আদালতে সোপর্দ করা হয়েছে।

Location :

Chattogram
জোরারগঞ্জ থানায় পৃথক ফোজদারি মামলায় গ্রেফতার তিন আসামি
জোরারগঞ্জ থানায় পৃথক ফোজদারি মামলায় গ্রেফতার তিন আসামি |নয়া দিগন্ত

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পৃথক অভিযানে একাধিক ফৌজদারি মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) কারাদণ্ড প্রাপ্তদের আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, রোববার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে পৃথক ফৌজদারি মামলা আরো তিন আসামিকে গ্রেফতার করা হয়।

পরে মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদেরের ভ্রাম্যমাণ আদালত চার মাদকসেবীকে তিনদিন থেকে এক মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

অন্যদিকে, রোববার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে বারইয়ারহাট বাজারের রেলগেট সংলগ্ন এলাকা থেকে ফৌজদারি মামলায় মোশারফ (৪২) ও হাসান (৩৪) নামে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

একই সময়, পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় পরোয়ানাভুক্ত আসামি মো: ইসমাইল হোসেনকে (২৩) গ্রেফতার করা হয়েছে। জোরারগঞ্জের গেড়ামারা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার পর আদালতে সোপর্দ করা হয়েছে।