বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো: মোক্তার আলী।
রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ইউএফটিবি ভিসি ইউজিসি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ইউজিসি চেয়ারম্যানও ইউএফটিবি ভিসিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
সাক্ষাতে অধ্যাপক ড. মো: মোক্তার আলী ইউএফটিবির ক্যাম্পাস নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক, প্রশাসনিক ও গবেষণা কার্যক্রমের বর্তমান অবস্থান তুলে ধরে ইউএফটিবিকে আরো এগিয়ে নিতে ইউজিসির সহযোগিতা কামনা করেন।
এ সময় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ইউএফটিবির সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।



