রাঙামাটির নানিয়ারচরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নানিয়ারচর থানার উদ্যোগে অফিসার ইনচার্জ (ওসি) মো: তৌফিকুল ইসলামের নেতৃত্বে র্যালি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে নানিয়ারচর থানা থেকে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিটি নানিয়ারচর থানা থেকে শুরু হয়ে মডেল মসজিদ ও নানিয়ারচর বাজার হয়ে বাবু চুণিলাল দেওয়ান সেতুর অবতারণ স্থলে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে নানিয়ারচর থানার ওসি মো: তৌফিকুল ইসলাম বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, পরিবার এবং সমাজকেও ধ্বংস করে। মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।’
তিনি বলেন, ‘রাঙামাটি জেলা পুলিশ সুপারের নির্দেশে নানিয়ারচরে মাদকবিরোধী সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। ’
এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি মো: আব্দুল জলিল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী, উপজেলা জামায়াতের সভাপতি মো: জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



