কুমিল্লায় সীরাতুন্নবী সা: মাহফিল উপলক্ষে মতবিনিময় সভা

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক জনাব মো: ইউসুফ মোল্লা টিপু।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লায় সীরাতুন্নবী সা: মাহফিল উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
কুমিল্লায় সীরাতুন্নবী সা: মাহফিল উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে |ছবি : নয়া দিগন্ত

কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের উদ্যোগে আগামী ২ সেপ্টেম্বর ২০২৬ ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিতব্য সীরাতুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহফিল সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) কুমিল্লা সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক জনাব মো: ইউসুফ মোল্লা টিপু।

সভায় মাহফিলের সার্বিক প্রস্তুতি, আয়োজনের বিভিন্ন দিক এবং সুষ্ঠু ও সফলভাবে মাহফিল বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করা হয়।