মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব উত্তরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইজিবাইক চার্জ ও মুরগির ফার্ম চালানোর অভিযোগে এক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম অহিদুজ্জামান।
অভিযুক্ত গ্রাহক মতলব উত্তরের পশ্চিম নাউরী এলাকার ইব্রাহিম ওরফে শেখ ফরিদ।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, ইব্রাহিম পাশের বাড়ির সামছুন্নাহারের একটি মিটার সার্ভিস ড্রপ ছিদ্র করে অবৈধ সংযোগ নেন ইব্রাহীম।
এ অবৈধ লাইন দিয়ে তিনি আটটি ব্যাটারি চালিত ইজি বাইক চার্জ করতেন, এবং প্রায় ৫০ মিটার দূরে এক হাজার ২০০ মুরগি একটি ফার্মে বিদ্যুৎ সরবরাহ করছিলেন।
খবর পেয়ে মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম অহিদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।
ডিজিএম অহিদুজ্জামান বলেন, পল্লী বিদ্যুৎ আইন অনুযায়ী সাত দিনের মধ্যে নোটিশ করা হবে। এরপর জরিমানা ধার্য করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



