হরিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ঝাড়ু মিছিল

মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Harirampur
হরিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ঝাড়ু মিছিল
হরিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ঝাড়ু মিছিল |নয়া দিগন্ত

মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১২টার দিকে কয়েক শ’ মানুষ উপজেলা চত্বর থেকে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি হরিরামপুর থানার দিকে এগিয়ে গেলে মোল্লা শাহিনের সমর্থকেরা মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

এ সময় বিক্ষোভকারীরা ধাওয়া দিলে মোল্লা শাহিনের সমর্থকেরা সেখান থেকে পালিয়ে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পরে বিক্ষোভকারীরা উপজেলা চত্বরে ফিরে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা মোল্লা শাহিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এ বিষয়ে জানতে মোল্লা শাহিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন বলেন, ‘দুটি মামলা রুজু হওয়ার প্রতিবাদে দুই পক্ষই শান্তিপূর্ণভাবে দূরত্ব বজায় রেখে অবস্থান কর্মসূচি পালন করেছে। ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। আমাদের কাছে একটি তথ্য ছিল থানা ঘেরাও হবে; আমরা কর্তৃপক্ষের নির্দেশনায় থানার সামনে অবস্থান করছিলাম। তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবস্থান কর্মসূচি পালন করে চলে যায়।’