দর্শনায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো: রুহুল আমিন বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এগিয়ে আসতে হবে।’

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন মো: রুহুল আমিন এমপি
প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন মো: রুহুল আমিন এমপি |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ থেকে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে সদর উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ও হাউলি ইউনিয়নে পৃথক অনুষ্ঠানে হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির মো: রুহুল আমিন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো: রুহুল আমিন বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন, মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ ও মদনা ইউনিয়ন জামায়াতের আমির মো: শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শারীরিক প্রতিবন্ধী মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রায় সহযোগিতা করা সমাজ ও রাষ্ট্রের যৌথ দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জীবনকে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।