ফেনীতে পিকআপ চালককে গলা কেটে টাকা ছিনতাই

ফেনীর সোনাগাজীর বগাদানা ইউনিয়নের পোদ্দার বাড়ির সামনে নয়ন (২০) নামে এক পিকআপ চালককে গলা কেটে ও পেটে ছুরিকাঘাত করে নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পোদ্দার বাড়ির সামনে নয়ন (২০) নামে এক পিকআপ চালককে গলা কেটে ও পেটে ছুরিকাঘাত করে নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ৮টার দিকে বগাদানা ও মঙ্গলকান্দি ইউনিয়নের সীমানায় পোদ্দার বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় নয়নকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

নয়নের মামা চৌধুরী জানান, নয়ন পিকআপে করে একটি পোল্ট্রি ফার্মের ডিম সরবরাহ করে থাকে। প্রতিদিনের মতো আজও ডিম দিয়ে টাকা নিয়ে পোল্ট্রি ফার্মে যাচ্ছিল। এ সময় ছিনতাইকারীরা তাকে গলা কেটে ও পেটে ছুরিকাঘাত করে সাথে থাকা টাকা নিয়ে যায়।

সোনাগাজীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আমরা কাজ করছি। ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।