মুন্সীগঞ্জে গাড়ি উল্টে নিহত ১, আহত ৪

মুন্সীগঞ্জ সদর উপজেলায় অটো গাড়ি উল্টে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

মুন্সীগঞ্জে গাড়ি উল্টে নিহত ১, আহত ৪
মুন্সীগঞ্জে গাড়ি উল্টে নিহত ১, আহত ৪ |নয়া দিগন্ত

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার কালিরচর নদীর ঘাট এলাকায় অটো গাড়ির সামনের চাকা ভেঙে উল্টে গিয়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মারকাজ উল উলুম ইসলামী মাদ্রাসা সংলগ্ন গুচ্ছ গ্রামের কাছে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির সরদার (২৫) অটো গাড়ির চালক। তিনি উপজেলার কালিরচরের মুন্না সরদারের ছেলে।

আহতরা হলেন- ইমন মোল্লা (২৫), কনিক মোল্লা (২০), নিরব মোল্লা (১৭)।

পুলিশ জানায়, সদর উপজেলার কালিরচর নদীর ঘাটে মাছ বিক্রি করে বাড়িতে যাওয়ার পথে মারকাজ উল উলুম ইসলামী মাদ্রাসা সংলগ্ন গুচ্ছ গ্রামের কাছে অটো গাড়ির সামনের চাকা ভেঙে উল্টে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এসময় অটো গাড়ির ড্রাইভার সাব্বির সরদার (২৫) নিহত হন।

স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে সাব্বির সরদারকে (২৫) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র প্রদান করা হয়।

থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ভিকটিমদের খোঁজখবর নেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, ‘এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’