১২৭তম জন্মবার্ষিকীতে ‘নজরুল বর্ষ’ উদযাপনে প্রজ্ঞাপন

এ ঘোষণা আগামী বছরের ২৫ মে পর্যন্ত কার্যকর থাকবে। আর তা চলতি বছরের ২৫ মে থেকে কার্যকর।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম |সংগৃহীত

ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে গত ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত একবছর নজরুল বর্ষ উদযাপনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই ঘোষণার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার (২১ জুন) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীকে উপলক্ষে এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে সরকার। এ ঘোষণা আগামী বছরের ২৫ মে পর্যন্ত কার্যকর থাকবে। আর তা চলতি বছরের ২৫ মে থেকে কার্যকর।

এর আগে গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সূত্র : বাসস