বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ১৫১ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। যা ‘অস্বাস্থকর’ হিসেবে বিবেচিত। ১৮৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ১৬৫। তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং ও এই শহরের স্কোর ১৫৬।
১৫৪ ও ১৫১ স্কোর নিয়ে তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ইরাকের রাজাধানী বাগদাদ ও কাতারের রাজাধানী দোহা।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।
প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।



