ফ্রান্সের নতুন কোচ করা হয়েছে দেশটির সাবেক তারকা ফুটবলার জিনেদিন জিদানকে। তিনি ২০৩০ সাল পর্যন্ত এ দায়িত্বে থাকবেন।
মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের বিদায়ের আগেই ফ্রান্সের সংবাদমাধ্যম জানিয়েছিল, পরবর্তী কোচ হচ্ছেন জিদান। সেই আনুষ্ঠানিক ঘোষণাই এলো আজ।
গোল ডটকমের খবরে বলা হয়েছে, এফএফএফ প্রধান ফিলিপ দিয়ালো বলেছেন, ‘এটি একটি ব্যতিক্রমী মুহূর্ত। ১৪ বছর পর ফেডারেশন একজন নতুন প্রধান কোচ নিয়োগ করার মতো অবস্থানে এসেছে। আমি দেশাম্পের প্রশংসা করে কিছু বলতে চাই। তিনি ১৪ বছর ধরে ফ্রান্স জাতীয় দলকে সাফল্যের শিখরে নিয়ে গেছেন। তিনি মাঠে ‘লে ব্লুস’র ভাবমূর্তি পুনরুদ্ধার করেছেন। তার কাজের স্বীকৃতি পাওয়াটা জরুরি।’
এ ব্যাপারে ৫৪ বছর বয়সী জিদান বলেন, ‘এটা এক অপার আনন্দ। আমি সত্যিই খুশি। আমি এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত, এটা আমাকে অনুপ্রাণিত করে। রিয়াল মাদ্রিদে আমার অভিজ্ঞতার পর আমি শুধু এটাই করতে চেয়েছিলাম। আমি ছোটবেলা থেকেই এটাকে চিনি, যুবদল থেকে শুরু করে সিনিয়র জাতীয় দলে, অর্থাৎ সর্বোচ্চ শিখরে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপ পেরিয়ে এসেছি। এই দলের জন্য কাজ করতে পারা এবং তাদের জয়যাত্রা অব্যাহত রাখতে দেখাই আমাকে একমাত্র অনুপ্রাণিত করে।’
তিনি আরো বলেন, ‘ফ্রান্সের প্রধান কোচ হওয়ার প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছিলাম। আমি ছোটবেলা থেকেই এটাকে চিনি, যুবদল থেকে শুরু করে সিনিয়র জাতীয় দলে, অর্থাৎ সর্বোচ্চ শিখরে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপ পেরিয়ে এসেছি। এই দলের জন্য কাজ করতে পারা এবং তাদের জয়যাত্রা অব্যাহত রাখতে দেখাই আমাকে একমাত্র অনুপ্রাণিত করে।’
উল্লেখ্য, ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন জিদান। এরপর রিয়াল মাদ্রিদের দায়িত্বে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর ডাগআউটের বাইরে ছিলেন। এবার দায়িত্ব নিচ্ছেন ফ্রান্স জাতীয় দলের।



