পর্তুগালের শুরুর একাদশ ঘোষণা

শুধু মাঠের পারফরম্যান্স নয়, দলের ভেতরে রোনালদোর প্রভাব নিয়েও প্রশংসা করেন পর্তুগাল কোচ। তিনি বলেন, ‘সে এমন একজন খেলোয়াড়, যে দীর্ঘ সময় ধরে দেশের হয়ে খেলছে এবং যার হয়ে কথা বলা যায়। প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চেষ্টা করে। দলের জন্য সে সত্যিকার অর্থেই একজন রোল মডেল।’

নয়া দিগন্ত অনলাইন
সতীর্থদের সাথে রোনালদো
সতীর্থদের সাথে রোনালদো |সংগৃহীত

রাত ১১টায় উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল। এরই মধ্যে ম্যাচের প্রথম একাদশ ঘোষণা করেছেন পর্তুগালের হেড কোচ রবের্তো মার্টিনেজ। একাদশে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

মঙ্গলবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোনালদোর গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে মার্তিনেস বলেন, ‘আমরা এমন একটি দল, যারা বলের দখল ধরে রাখতে পছন্দ করি। রক্ষণ সামলে দ্রুত প্রতিক্রিয়া দেখাই এবং দ্রুত প্রতি-আক্রমণে যেতে চাই। এমন একজন খেলোয়াড় প্রয়োজন, যার মুভমেন্ট প্রতিপক্ষের রক্ষণে জায়গা তৈরি করবে। ক্রিশ্চিয়ানো এই কাজের জন্য সেরাদের একজন।’

শুধু মাঠের পারফরম্যান্স নয়, দলের ভেতরে রোনালদোর প্রভাব নিয়েও প্রশংসা করেন পর্তুগাল কোচ। তিনি বলেন, ‘সে এমন একজন খেলোয়াড়, যে দীর্ঘ সময় ধরে দেশের হয়ে খেলছে এবং যার হয়ে কথা বলা যায়। প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চেষ্টা করে। দলের জন্য সে সত্যিকার অর্থেই একজন রোল মডেল।’

‘কে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সাথে ১-১ গোলে ড্র করে হতাশ করেছে পর্তুগাল। অন্যদিকে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে কলম্বিয়া। ফলে নকআউট পর্বের লড়াইয়ে টিকে থাকতে উজবেকিস্তানের বিপক্ষে জয় কতটা গুরুত্বপূর্ণ, তা ভালোভাবেই জানেন মার্তিনেস।

পর্তুগালের শুরুর একাদশ
ডিয়োগো কস্তা, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স ও পেদ্রো নেতো।