চতুর্থবার বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড, ইতিহাস কী বলছে?

নরওয়েকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে চতুর্থবারের মতো শেষ চারে উঠল থ্রি লায়ন্সরা।

ক্রীড়া প্রতিবেদক
চতুর্থবার বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড, ইতিহাস কী বলছে?
চতুর্থবার বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড, ইতিহাস কী বলছে? |নয়া দিগন্ত

নরওয়েকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে চতুর্থবারের মতো শেষ চারে উঠল থ্রি লায়ন্সরা।

১৯৬৬ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে সেমিফাইনালে পর্তুগালকে হারিয়ে ফাইনালে ওঠে ইংল্যান্ড। পরে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে নিজেদের একমাত্র বিশ্বকাপ শিরোপা জেতে তারা।

১৯৯০ বিশ্বকাপের সেমিফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় ইংল্যান্ড। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ইতালির কাছে পরাজিত হয়ে চতুর্থ স্থান নিয়ে আসর শেষ করে।

২০১৮ বিশ্বকাপেও সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারের পর, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামের কাছে পরাজিত হয়ে আবারো চতুর্থ হয় ইংল্যান্ড।

এবার টমাস টুখেলের অধীনে নতুন স্বপ্ন দেখছে থ্রি লায়ন্সরা। নরওয়েকে বিদায় করে তারা এখন সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে। ১৫ জুলাই টেক্সাসে দেখা হবে দুই দলের।

যেখানে ১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ইংলিশরা।