নতুন এক সমীক্ষায় দেখা গেছে, বেশিভাগ জার্মানই বিশ্বাস করেন না যে তাদের জাতীয় দল বিশ্বকাপ জিততে পারবে। জার্মানির সরকারি সম্প্রচার সংস্থা জেডডিএফ পরিচালিত এক সমীক্ষা অনুযায়ী, মাত্র ১৫ শতাংশ জার্মান মনে করেন, কোচ ইউলিয়ান নাগেলসমানের দল বিশ্ব চ্যাম্পিয়ন হবে।
সবচেয়ে বড় অংশ- ৩৩ শতাংশ মনে করেন, জার্মানি কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে এবং হেরে বাদ পড়বে।
১৫ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, জার্মানি শেষ ১৬তেই হেরে যাবে। আরো ১৫ শতাংশ বলেছেন, তারা মনে করেন জার্মানি সেমিফাইনালে উঠবে এবং মাত্র দুই শতাংশ মনে করেন জার্মানি ফাইনালে উঠবে এবং রানার আপ হবে।
অন্যদিকে তিন শতাংশ জার্মান মনে করেন, আগের দুই বিশ্বকাপের মতোই খারাপ খেলবে জার্মানি এবং গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যাবে।
সূত্র : ডয়চে ভেলে



