ফাইনালের আগে আরেক ফাইনাল, স্পেনকে ভয় নয় : কোনাতে

ইতিহাস ফ্রান্সের পক্ষে কথা বলছে। গত সাতটি বিশ্বকাপের মাঝে চারবার ফাইনালে খেলেছে তারা। এবারো যদি ১৯ জুলাই নিউইয়র্কের ফাইনালে জায়গা করে নিতে পারে, তাহলে গড়বে দারুণ একটা রেকর্ডও। তবে ফ্রান্স ১৯৭৪ থেকে ১৯৯০ সালের মাঝে টানা চারটি বিশ্বকাপ ফাইনাল খেলা পশ্চিম জার্মানির কীর্তিতে ভাগ বসাবে দিদিয়ের দেশমের দল।

নয়া দিগন্ত অনলাইন
ফ্রান্স ফুটবল দল
ফ্রান্স ফুটবল দল |ইন্টারনেট

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের অন্যতম দুই শিরোপাপ্রত্যাশী স্পেন ও ফ্রান্স। দুই ইউরোপীয় পরাশক্তির এই লড়াইকে অনেকেই দেখছেন 'ফাইনালের আগে আরেক ফাইনাল' হিসেবে।

তবে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, স্পেনকে নিয়ে ভয় নেই বলে জানিয়েছেন ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। তবে স্প্যানিশদের শক্তি ও দুর্ভেদ্য রক্ষণভাগ সম্পর্কে পুরোপুরি সচেতন দিদিয়ের দেশমের শিষ্যরা।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। সেমিফাইনালে ওঠার পথে তারা মাত্র একটি গোল হজম করেছে। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা এবার দ্বিতীয় শিরোপার স্বপ্নে এগিয়ে চলেছে দুর্ভেদ্য রক্ষণ ও ধারালো আক্রমণের সমন্বয়ে।

অন্যদিকে, ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ও ২০২২ সালের রানার্সআপ ফ্রান্সও জানে স্পেনকে হারানো কতটা কঠিন। সাম্প্রতিক দুই বড় আসর—২০২৪ ইউরো ও ২০২৫ নেশন্স লিগের সেমিফাইনালে স্পেনের কাছেই বিদায় নিতে হয়েছিল তাদের।

রোববার সংবাদ সম্মেলনে কোনাতে বলেন, ‘কাউকে ভয় পাওয়ার কিছু নেই। আমরা ম্যাচের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেব। আশা করছি, ফল আমাদের পক্ষেই আসবে।’

স্পেনের শক্তি সম্পর্কে পূর্ণ সম্মান রেখেই তিনি বলেন, ‘তাদের দলে অনেক বিশ্বমানের খেলোয়াড় আছে। তাই আমরা শুধু একজনকে নয়, পুরো দলকেই গুরুত্ব দিচ্ছি। অবশ্যই লামিন ইয়ামাল অসাধারণ একজন ফুটবলার।’

স্পেনের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ধরা হচ্ছে তরুণ তারকা লামিন ইয়ামালকে। তাকে থামানোর পরিকল্পনা নিয়ে কথা বলেছেন ফ্রান্সের আরেক ডিফেন্ডার ম্যাকসেন্স লাখ্রোয়া।

তার ভাষায়, ‘ভয় নয়, তবে আমরা তাদের সামর্থ্য সম্পর্কে পুরোপুরি সচেতন। গ্রুপ পর্বে কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র ছাড়া তারা সব ম্যাচ জিতেছে। আমরা তাদের সম্মান করি, কিন্তু লক্ষ্য একটাই—জয়।’

ইতিহাসও ফ্রান্সের পক্ষে কথা বলছে। গত সাতটি বিশ্বকাপের মাঝে চারবার ফাইনালে খেলেছে তারা। এবারো যদি ১৯ জুলাই নিউইয়র্কের ফাইনালে জায়গা করে নিতে পারে, তাহলে গড়বে দারুণ একটা রেকর্ডও।

তবে ফ্রান্স ১৯৭৪ থেকে ১৯৯০ সালের মাঝে টানা চারটি বিশ্বকাপ ফাইনাল খেলা পশ্চিম জার্মানির কীর্তিতে ভাগ বসাবে দিদিয়ের দেশমের দল।