চেলসি মিডফিল্ডার মোয়েসেস কেইসেডো ও পিএসজির হয়ে সদ্য চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী উইলিয়ান পাচোকে নিয়ে ইকুয়েডরের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে।
বুদাপেস্টে ইউরোপীয়ান আসরের ফাইনালে পরাজিত আর্সেনালের ডিফেন্ডার পিয়েরো হিনকেপিও দলে রয়েছেন।
তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে নামবেন ৩৬ বছর বয়সী অভিজ্ঞ ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়া।
আগামী ১৪ জুন ফিলাডেলফিয়ায় আইভরি কোস্টের বিরুদ্ধে ম্যাচ দিয়ে গ্রুপ-ই মিশন শুরু করবে ইকুয়েডর। ২০ জুন কানসাস সিটিতে অভিষিক্ত কুরাসাও ও ২৫ জুন নিউ জার্সিতে জার্মানির মুখোমুখি হবে তারা।
চার বছর আগে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া ইকুয়েডরের এবারের লক্ষ্য নক আউট পর্বে খেলা।
স্কোয়াড :
গোলরক্ষক : হার্নান গালিনডেজ, মোয়েসেস রামিরেজ, গনজালো ভ্যালে
ডিফেন্ডার : পারভিস এস্তুপিনান, পিয়েরো হিনকেপি, উইলিয়ান পাচো, জোয়েল ওরডোনেজ, ফেলিক্স তোরেস, জ্যাকসন পোরোজো, এ্যাঞ্জেলো প্রিকেইডো
মিডফিল্ডার : মোয়েসেস কেইসেডো, এ্যালান ফ্র্যাঙ্কো, এ্যালান মিনডা, পেড্রো ভিটে, জেরেমি আরেভালো, কেন্ড্রি পায়েজ, জর্ডি আলকিভার, নিলসন আনগুলো, এন্থনি ভ্যালেন্সিয়া, জন ইয়েবোয়া, ডেনিল ক্যাস্তিলো, গনজালো প্লাটা
ফরোয়ার্ড : এনার ভ্যালেন্সিয়া, কেভিন রড্রিগুয়েজ, জর্ডি কেইসেডো, ইয়াইমার মেডিনা। বাসস



