মায়ামিকে জয় এনে দেওয়ার জন্য লিওনেল মেসির এক গোলই যথেষ্ট ছিল না। ফলে শনিবার নিজেদের ঘরের মাঠে টরোন্টোর কাছে ২-১ গোলে হারতে হয়। এর ফলে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকলো দলটি।
টরোন্টোর জস সার্জেন্ট এবং এরিক এতিয়েন জুনিয়র ম্যাচের ৫৯ এবং ৬২ মিনিটে গোল করলে মায়ামি ২-০ গোলে পিছিয়ে পড়ে। ৮২ মিনিটে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি একটি গোল শোধ করেন, স্বদেশী সতীর্থ রদ্রিগো দি পলের দুর্দান্ত থ্রু বল থেকে তিনি গোলটি করেন। কিন্তু শেষ পর্যন্ত মায়ামি জয় আনতে পারেনি। ১৪ গোল করে মেসি মেজর লীগ সকারে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রথম অবস্থানে রয়েছে ডালাসের পেটার মুসা, তিনি শনিবার ম্যাচের আগেই ১৬ গোল করেছেন।
মায়ামি তাদের শেষ পাঁচ ম্যাচে চারটি হার এবং একটি ড্র করেছে। এর মধ্যে এমএলএস এবং লীগ কাপের ম্যাচও রয়েছে, লীগ কাপে তারা গ্রপ পর্বেই বাদ পড়েছে।
ফলে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে তারা দ্বিতীয় অবস্থানে রয়েছে। টপে থাকা নাশভিলের চেয়ে তারা সাত ম্যাচ পিছিয়ে আছে আবার তাদের হাতে একটি ম্যাচও রয়েছে।
তবে শনিবার নিউইয়র্ক রেডবুল্সের সঙ্গে ১-১ গোলে ড্র করার ফলে রবার্ট লেভানডোভস্কির চিকাগো ফায়ার পয়েন্ট তালিকায় মায়ামির তিন পয়েন্টের মধ্যে চলে আসে।
অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে সম্প্রতি ওরল্যান্ড সিটিতে যোগ দেওয়া ফরাসি তারকা এন্তোনিও গ্রিজম্যান দ্বিতীয়য়ার্ধে দুটো গোল করেন। এটি এমএলএস এ তার প্রথম জোড়া গোল। ৩৬ মিনিটে ডমিনিক মারচুকের গোলে রিয়াল সল্ট লেক এগিয়ে যায় এরপরেই গ্রিজম্যানের জোড়া গোলে ম্যাচে ফিরে আসে অরল্যান্ড।
সূত্র: এএফপি।
অনুবাদ: আরমান হোসাইন, নয়া দিগন্তের ইন্টার্ন শিক্ষার্থী।



