শত রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে জিম্বাবুয়ে, অসহায় বাংলাদেশ

ব্রায়াব বেনেটকে নিয়ে ওয়ানডে মেজাজে রান তুলছেন ইনোসেন্ট কাইয়া। দু’জনের জুটিতে মধ্যাহ্নভোজের বিরতির আগে যোগ হয়েছে ১৩৭ বলে ১০৬ রান। কাইয়া তুলে নিয়েছেন সেঞ্চুরি।

নয়া দিগন্ত অনলাইন
ইনোসেন্ট কাইয়ার হাফ সেঞ্চুরি
ইনোসেন্ট কাইয়ার হাফ সেঞ্চুরি |নয়া দিগন্ত

ম্যাচে ফেরার যতখানি সম্ভাবনা ছিল, তাও শেষ হয়ে গেছে এখন। হারারেতে এখনো ব্যাকফুটে বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনটা কাজে লাগাতে পারেনি টাইগাররা। অন্যদিকে বড় সংগ্রহের পথে জিম্বাবুয়ে।

হারারেতে প্রথম দিনে বাংলাদেশ গুটিয়ে যায় ১৪০ রানে। একপর্যায়ে রান ছিল ২ উইকেটে ১১৩। ৬০ রান করা মুমিনুল হকের বিদায় দিয়ে শুরু হয় উল্টো যাত্রার। ২৭ রানেই পতন হয় ৮ উইকেটের!

জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা সেই ভুল করেননি। উদ্বোধনী জুটিই দলকে দারুণ ভিত গড়ে দেয়। প্রথম দিন শেষে তাদের রান ১ উইকেটে ১৩৬। ইনোসেন্ট কাইয়া আপরাজিত থাকেন ৭৬ রানে।

এমতাবস্থায় সোমবার (২৯ জুন) দ্বিতীয় দিনে অবিশ্বাস্য কিছু করতে হতো টাইগার বোলারদের। দ্বিতীয় দিনের শুরুতেই স্বাগতিকদের চেপে ধরতে হতো। সকাল সকাল তুলে নিতে হতো বেশ কয়েকটি উইকেট।

কিন্তু তা করতে পারেননি খালেদ-তাইজুলরা। ব্রেন্ডন টেলরকে (৫৪ বলে ১৭) ফিরিয়ে দিনের শুরুতে একটা উপলক্ষ এনে দিয়েছিলেন বটে খালেদ, তবে পরের অধ্যায়টা আরো হতাশার।

ব্রায়াব বেনেটকে নিয়ে ওয়ানডে মেজাজে রান তুলছেন ইনোসেন্ট কাইয়া। দু’জনের জুটিতে মধ্যাহ্নভোজের বিরতির আগে যোগ হয়েছে ১৩৭ বলে ১০৬ রান। কাইয়া তুলে নিয়েছেন সেঞ্চুরি।

সাদা পোশাকে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে কাইয়া ব্যাট করছেন ১৯৬ বলে ১২৭ রানে। ৬৫ বলে ৫৯ রান নিয়ে ব্যাট করছেন বেনেট। জিম্বাবুয়ের সংগ্রহ ৬১ ওভারে ২ উইকেটে ২৪৯ রান।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১৪০ রান পেরিয়ে তাদের লিড দাঁড়িয়েছে ১০৯ রানে। মাঠের দুই থিতু ব্যাটারসহ হাতে এখনো আছে তাদের ৮ উইকেট। ফলে বড় পুঁজিই গড়তে যাচ্ছে তারা।

অন্যদিকে যেন দিশাহীন বাংলাদেশের বোলিং বিভাগ। কি করবে, কিভাবে করবে কিছুই যেন বুঝতে পারছেন না তাইজুল-এবাদতরা। রান দিচ্ছেন দেদারসে। হাসান মাহমুদ ওভার প্রতি ৫ ও এবাদত রান খসাচ্ছেন ছয়ের বেশি গড়ে!