আবারো জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন

সপ্তাহখানেক ধরে জোর গুঞ্জন চলছিল টাইগারদের হয়ে আর কাজ করতে চান না কোচ শন টেইট। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে সেটাই যেন সত্যি হয়েছে। সরে দাঁড়িয়েছেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
ফিরছেন সালাউদ্দিন
ফিরছেন সালাউদ্দিন |নয়া দিগন্ত

ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সদা প্রস্তুত করার লক্ষ্যে এইচপিতে পাঠানো হয়েছিল মোহাম্মদ সালাউদ্দিনকে। তবে সেখানে থিতু হবার আগেই ফের জাতীয় দকে ডাক পড়েছে তার।

সপ্তাহখানেক ধরে জোর গুঞ্জন চলছিল টাইগারদের হয়ে আর কাজ করতে চান না কোচ শন টেইট। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে সেটাই যেন সত্যি হয়েছে। সরে দাঁড়িয়েছেন তিনি।

এদিকে অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না স্পিন কোচ মুশতাক আহমেদ ও নিয়মিত ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। দু’জনেই আছেন ছুটিতে। যদিও প্যামেন্টকে পরবর্তীতে পাওয়া নিয়েও আছে ধোঁয়াশা।

এদিকে কোচিং প্যানেলে অভিজ্ঞতার ঘাটতি থাকায় আবারো মোহাম্মদ সালাউদ্দিনকে ফিরিয়ে নেয়া হয়েছে জাতীয় দলে। শুধু অস্ট্রেলিয়া সিরিজ নয়, কাজ করবেন জিম্বাবুয়ে সিরিজেও।

এদিকে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পেস বোলিং কোচের দায়িত্ব সামলাবেন তালহা জুবায়ের। এমনকি আগামী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও দায়িত্বে থাকবেন সাবেক এই ক্রিকেটার।

এইচপি থেকে জাতীয় দলে ফেরায় দলটির প্রধান কোচ হিসেবে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দায়িত্ব সামলাবেন সোহেল ইসলাম। এছাড়া আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান বাবুলরাও থাকবেন সেখানে।

আগামী ৯ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ ৯, ১১ ও ১৪ জুন ঢাকার শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দল দুটি যাবে চট্টগ্রাম। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।