পীরগঞ্জ সরকারি কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

Printed Edition

ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ২০২৫-২৬ইং শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করে পীরগঞ্জ সরকারি কলেজ। গতকাল সকালে সরকারি কলেজ হলরুমে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রভাষক খন্দকার আরসাদুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে ভর্তি কমিটির আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক সারোয়ার কবিরের সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, নিয়মকানুন ও কলেজের পরিবেশ রক্ষাসহ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা। আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর একরামুল হক, সহযোগী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, সহযোগী অধ্যাপক এস এম রেজানুল্লাহ সরকার প্রমুখ। এ সময় গণমাধ্যম কর্মী ও শিক্ষকসহ তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) থেকে সংবাদদাতা।