চবিতে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও ঈদ পুনর্মিলনী

Printed Edition
চবিতে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী  উপলক্ষে স্মরণসভা ও ঈদ পুনর্মিলনী
চবিতে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও ঈদ পুনর্মিলনী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী পরিবারের (৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী) উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার চবি সমাজবিজ্ঞান অনুষদ ক্যান্টিনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন চবি বিজ্ঞান অনুষদের ডিন ও চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, চবি শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি ও চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সসের প্রফেসর ড. মো: শফিকুল ইসলাম, চবি ছাত্রছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো: আনোয়ার হোসেন ও চবি শহীদ জিয়া স্মৃতি সংসদ সাধারণ সম্পাদক আবদুল ছবুর। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রকৌশল দফতরের ডেপুটি রেজিস্ট্রার মো: খাইরুন্নবী, সাবেক ছাত্রদল নেতা মো: বেলাল হোসেন দেওয়ান, চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইয়াসিন, চবি কর্মচারী মো: আমির হোসেন, মো: ইস্রাফিল ও মো: কামাল উদ্দিন। জাতীয়তাবাদী কর্মচারী নেতা মো: জসীম উদ্দিনের সভাপতিত্বে এবং মো: ওসমান গনির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের মাওলানা কেফায়েত উল্লাহ। বিজ্ঞপ্তি।