হঠাৎ করে ঠাণ্ডা লাগা, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, ধূলাবালু ও এলার্জিতে নাক বন্ধ হয়ে যাওয়া, হাঁচি-কাশিতে কষ্ট পাওয়া ইত্যাদি নানা কারণে অনেকেই অ্যান্টি-হিস্টামিন জাতীয় ওষুধ খেয়ে থাকেন। ওষুধ না খেয়ে বরং প্রাকৃতিকভাবেও এসব রোগের সহজ সমাধান মেলে।
প্রাকৃতিক এসব উপাদানের মধ্যে রয়েছে এমন অ্যান্টি-হিস্টামিন গুণাবলী, যা সহজেই প্রশমিত করে দিতে পারে বিরক্তিকর এসব রোগের অসুবিধাগুলো। প্রাকৃতিক এসব উপাদানের কোন পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। কয়েকটি উপায় রয়েছে। যেমন-
১. সর্দি অথবা এলার্জিতে নাক বন্ধ হয়ে গেলে, প্রাথমিক অবস্থায় আদার রস, বাসক পাতার রস অথবা তুলসী পাতার রস মধু মিশিয়ে কয়েকদিন সেবন করলেই সেরে যায়।
২. গরম গরম আদা চা পান করলেও এসব অসুবিধা থেকে মুক্তি মেলে।
৩. ভিটামিন-সি যুক্ত ফল যেমন, আনারস, আমড়া, কামরাঙা, বাতাবি লেবু অথবা শুধু লেবুর শরবত সেবন করলে ঠাণ্ডা বা সর্দির সমস্যা অনেকাংশেই দূর হয়।
৪. কালোজিরা পরিস্কার একটি কাপড়ের পুটলিতে বেঁধে নাক দিয়ে ঘ্রাণ নিলে সর্দি ও হাঁচি বন্ধ হয়ে যায়।
৫. দুধের মধ্যে কাঁচা হলুদ মিশিয়ে পান করলেও ভীষণ উপকার মেলে।
৬. লবণ মিশ্রিত গরম পানি ব্যবহার করলে বন্ধ নাক খুলে যায়। এক্ষেত্রে আধা গ্লাস হাল্কা গরম পানিতে কয়েক চিমটি লবণ মিশিয়ে তা নাকে টেনে টেনে নিতে হবে।
৭.আদা ও তুলসি পাতার রস মধুর সাথে মিশিয়ে সেবন করলেও সর্দি ও হাঁচি কাশি সেরে যায়। সকালে খালি পেটে কয়েক কোঁয়া কাঁচা রসুন চিবিয়ে খেলেও বেশ উপকার মেলে। ইন্টারনেট।



