পেসারদের দাপটের ম্যাচে জয় ইংল্যান্ডের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের ছুড়ে দেয়া ২৫৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫৫ রান তুলতে তৃতীয় দিনেই ৫ উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। পরাজয়টা ছিল সময়ের ব্যাপার। গাস অ্যাটকিনসেনের দুর্দান্ত ফাইফারে ১১৫ রানের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল। আর এই জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল ইংল্যান্ড।

লর্ডসে কাইল জেমিসনের দুর্দান্ত ফাইফারে লণ্ডভণ্ড হয়ে প্রথম ইনিংসে ১৪০ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। এরপর নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামলে বল হাতে তাণ্ডব শুরু করেন পেসার অলি রবিনসন। ১০.৫ ওভারে ৩৯ রানের বিনিময়ে এই পেসারের ৫ উইকেটের সুবাদে এবার ১১৩ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে এমিলিও গে’র ৫৭ রানের সুবাদে ২২৬ রানে ইনিংস শেষ হয় স্বাগতিক দলের। ৬ উইকেট নেন নাথান স্মিথ। ফলে জয়ের জন্য চতুর্থ ইনিংসে লক্ষ্য দাঁড়ায় ২৫৪ রান।