বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাগেরহাটের চিতলমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা (৫২) মারা গেছেন। গত রোববার ভোর ৪টার দিকে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুপুরে চিতলমারী কেন্দ্রীয় মহাশ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি চিতলমারী উপজেলা সদর বাজারে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী সমবেদনা জানিয়েছেন। চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা।



