সাউথইস্ট ব্যাংক পিএলসির মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) আধুনিক ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে রোববার ডি আর টাওয়ার (২য় তলা) ৬৫/২/২ বক্স কালভার্ট রোড, পুরানা পল্টন, মতিঝিল, ঢাকায় নতুন এবং সুপরিসর স্থানে স্থানান্তরিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নতুন ঠিকানায় স্থানান্তরিত শাখা উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালকরা- নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান এবং মো: রফিকুল ইসলাম (এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক মনোনীত প্রতিনিধি) উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: খালিদ মাহমুদ খান উপস্থিত ছিলেন। এ ছাড়াও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকরা আবিদুর রহমান চৌধুরী ও মো: মাহবুব আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা প্রধান মাহমুদুল হাসান। এ ছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



