গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মশামারি গ্রামের বাসিন্দা মৃত রহিম উদ্দিনের পুত্র নবাব আলী (৬৮) রোববার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানের বাবা। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আসর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক হাবিবুর রহমানের পিতা নবাব আলীর মৃত্যুতে ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা।



