বান্দরবান প্রতিনিধি
বান্দরবান বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জেলা বিএনপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নিজস্ব তহবিল থেকে এসব সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা।
গতকাল রোববার সকালে শহরের বালাঘাটা বাজারে ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাস, সরওয়ান জামালসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ত্রাণ বিতরণকালে জাবেদ রেজা বলেন, নেতৃত্বের নির্দেশ অনুযায়ী যেখানেই দুর্যোগ ও ক্ষতিগ্রস্ত মানুষ থাকবে, সেখানেই আমরা সাধ্যমতো পাশে দাঁড়াব।



