ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি (১০৩) করে অপরাজিত ছিলেন শুবমান গিল। কিন্তু গতকাল আর ইনিংস লম্বা করতে পারেননি এই টপঅর্ডার ব্যাটার। ১২৬ রানেই থেমে যায় তার ইনিংস। আর শতকের সম্ভাবনা জাগিয়ে ৮১ করে সাজঘরে ফিরলেন ঋষভ পন্ত। আর ওয়াশিংটন সুন্দরের ফিফটিতে বিশাল সংগ্রহ গড়ল ভারত। জবাব দিতে নেমে একশ পেরুতেই ৫ উইকেট হারিয়ে বিপদে আফগানিস্তান।
চান্ডিগড় টেস্টে ৮ উইকেটে ৫৬৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। আফগানদের বিপক্ষে টেস্টে কোনো দলের যা দ্বিতীয় সর্বোচ্চ। ৬ উইকেট নেন মোহাম্মদ সালিম। সফরকারীরা প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে করেছে ১১৩ রান। প্রথম ইনিংসে এখনো ৪৫১ রানে পিছিয়ে তারা। দলের সর্বোচ্চ স্কোরার ৪৩ রান নিয়ে অপরাজিত ছিলেন রমহত শাহ।



