একুশে পদকপ্রাপ্ত শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর ছোট বোন ও খুলনা সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়াহিদুর রহমান দীপুর স্ত্রী ফরিদা ইয়াসমিন কোটন (৬১) রোববার রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি স্বামী, এক ছেলে, চার ভাই, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ এশা খুলনা নগরীর টুটপাড়া এলাকার মিয়াপাড়ার কায়েমিয়া জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে মরহুমা ফরিদা ইয়াসমিন কোটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার রূহের শান্তি কামনা করেছেন। বিজ্ঞপ্তি।



