নিজস্ব প্রতিবেদক
নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত এ সাক্ষাতে নেপালে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সাথে বাংলাদেশ ও নেপালের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা। সাক্ষাৎকালে খেলাফত মজলিস যুক্তরাজ্যের সহসভাপতি মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।



